করোনা পরিস্থিতি, ঢাকাতেই খেলতে চায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৮:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৮:২৬

এএফসি কাপে আবাহনী লিমিটেডের প্লে-অফ পর্বের ভেন্যু নিয়ে জটিলতা এখনও কাটেনি। মালদ্বীপ ঈগলসের বিপক্ষে ঢাকায় গত ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু দেশব্যাপী লকডাউনের কারণে তা করা যায়নি। আয়োজক এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)অংশগ্রহণকারী তিন ক্লাবকে সভা করে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। কিন্তু বৃহস্পতিবারের সভাতে ভারত ও বাংলাদেশ থাকলেও তাতে অংশ নেয়নি মালদ্বীপ। সেই সভাতে নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে অংশগ্রহণকারীরা।

এর আগে মালদ্বীপেই দুটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা অপারগতা প্রকাশ করে সেখানে। এখন আবাহনী লিমিটেড চাইছে লকডাউন উঠে গেলে আাগামী মাসের শুরুর দিকে মালদ্বীপের দলটির বিপক্ষে ঢাকায় খেলতে। আর এই ম্যাচ জিতলে তখন ভারতের গোয়াতে গিয়ে বেঙ্গালুরু এফসির বিপক্ষে মুখোমুখি হতে হবে জয়ী দলকে।

আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু চলমান পরিস্থিতি নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন আমরা ঢাকায় মালদ্বীপ ঈগলসের বিপক্ষে খেলতে চাই। যেহেতু লকডাউন উঠে যাচ্ছে। আশা করছি, মে মাসের শুরুর দিকে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হয়ে যাবে। তখন ঢাকায় খেলতে আর সমস্যা থাকবে না। এরপর এই ম্যাচ জিতলে তখন গোয়াতে খেলতে হবে। পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এএফসিকে। এখন দেখা যাক কী হয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি