লাল কার্ডের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালো শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ০০:১০আপডেট : ০৬ মে ২০২১, ০০:১০

শুরুতে পিছিয়ে পড়েছিল শেখ জামাল। প্রথমার্ধে সমতা আনতে পারেনি দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। উজ্জীবিত ফুটবল খেলে শেখ জামাল জিতে নিয়েছে ম্যাচ । দুই লাল কার্ডের ম্যাচে শফিকুল ইসলাম মানিকের দল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম লেগেও শফিকুল ইসলাম মানিকের দল একই ব্যবধানে জিতেছিল।

১৪ ম্যাচে ৯ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২৯।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের ৮ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। সতীর্থের লং পাস ধরে বক্সে ঢুকে পড়েন সারোয়ার জামান নিপু, গোলকিপার জিয়াউর রহমান সামনে এসে দাঁড়ালে নিপু পাস বাড়ান ডান দিকে থাকা সোহেল রানার উদ্দেশে। ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

৩৫ মিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায়। নিপুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন শেখ জামালের ফয়সাল আহমেদ। আর ফয়সালকে অকারণে লাথি মেরে সরাসরি লালকার্ড দেখেন মুক্তিযোদ্ধা সংসদের মেহেদী হাসান উজ্জল। এরপরই দুই দলই ১০ জন নিয়ে খেলতে থাকে।

লাল কার্ডের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালো শেখ জামাল প্রথমার্ধের যোগ করা সময়ে শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবের আড়াআড়ি ক্রসে জাহিদ হোসেনের টোকা পোস্টে লেগে ফিরে আসলে ম্যাচে সমতা আনা যায়নি।

দ্বিতীয়ার্ধে অবশ্য শেখ জামাল উজ্জীবিত ফুটবল খেলে জয় পেয়েছে। ৫০ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেকের ফ্রি কিক সরাসরি গোলকিপার মাহফুজ হাসান প্রীতমকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

ব্যবধান বাড়াতে সময় নেয়নি শেখ জামাল। ৬২ মিনিটে শাকিল আহমেদের বাঁকানো কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ। লিগে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো ৭টি।

এরপর দুইদল পাল্টাপাল্টি আক্রমণ করে খেললেও আর গোলের দেখা পায়নি। ম্যাচ শেষ হয়েছে ২-১ স্কোরলাইন এ।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
বাংলাদেশে ভাগ্য সুপ্রসন্ন হলো না মেসিডোনিয়ান কোচের
আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল?
কলিনদ্রেস-নোরাহ’র গোলে শেখ জামালকে হারালো আবাহনী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের