ভারত-আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশা জামাল ভূঁইয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৯:০২আপডেট : ১৬ মে ২০২১, ১৯:০২

ঈদের ছুটির পর আজ থেকে আবারও জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে। এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন প্রায় সবাই। আর তাতে যোগ দিয়েই আশার কথা শোনালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেছেন, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব!

ক্যাম্পে আজকে যোগ দিলেও জামালরা মাঠের অনুশীলন শুরু করবেন কাল। আপাতত কয়েক দিন ঢাকায় অনুশীলন করে ২০ বা ২১ মে কাতার যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে জামাল সংবাদ মাধ্যম কে বাছাই পর্বের ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমি আগেও বলেছি ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়রা আমাদের মতোই। আমার প্রত্যাশা ভালো একটা লড়াই, ভালো একটা ম্যাচ। আমার মনে হয়, আমরা ওদের বিপক্ষে জিততে পারবো। কারণ ওরা এতো ভালো দল না।'

এর আগে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল ভারতের সঙ্গে। আর এক গোলে হারতে হয়েছিল আফগানিস্তানের কাছে। ওই দুটি ম্যাচ নিয়ে জামালের মন্তব্য, ‘ব্যাড লাক ছিল। আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম লেগে যখন খেলেছি, অনেক সুযোগ মিস করেছি। ভারতের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। ওরা বল বেশি নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা প্রতিআক্রমণে ভালো।'

ক্যাম্পে যোগ দিয়ে আপাতত অনুশীলন পর্বটা ভালো মতো করতে চাইছেন এই মিডফিল্ডার। তার কথা হলো, 'আমার চাওয়া হাই লেভেলের ক্যাম্প, যেখানে সবকিছু ঠিকঠাক থাকতে হবে। সবাই তো ভালো ফল প্রত্যাশা করছে। আমিও তাই চাই। সেজন্য ক্যাম্পে সব ঠিকঠাক থাকতে হবে।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি