এশিয়ান কাপের বাছাই পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৫:৫৯আপডেট : ১৬ জুন ২০২১, ১৬:০০

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের গ্রুপে সবার নিচে থাকায় এশিয়ান কাপে প্লে-অফ খেলার সম্ভাবনা বেশি ছিল বাংলাদেশের। কিন্তু অন্য সব গ্রুপের অবস্থান বিবেচনা করে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে (গ্রুপ পর্বে) সরাসরি খেলার সুযোগ মিলেছে জামাল ভূঁইয়াদের। বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

দ্বিতীয় পর্ব থেকে বাংলাদেশ পেয়েছে ২ পয়েন্ট। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৮ গ্রুপের পঞ্চম হওয়া বাকি দলগুলো হলো- ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চায়নিজ তাইপে, গুয়াম। এরা কেউই বাছাই পর্বের টিকিট কাটতে পারেনি। শুধু বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হওয়ায় আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করলো। এর ফলে আগেরবারের মতো আর প্লে-অফ খেলতে হচ্ছে না।

এশিয়ান কাপে বাছাইয়ের গ্রুপ পর্বে খেলবে ২৪ দল। সরাসরি জায়গা করে নিয়েছে ২২ দল। সেই দলগুলোর মাঝে ২২তম হলো বাংলাদেশ।

তৃতীয় রাউন্ডে খেলবে ৬টি গ্রুপ। প্লে-অফ থেকে আসবে আরও দুইদল। করোনার কারণে নিয়ম বদলে যেতে পারে এখানে। আর আগের নিয়মে হোম অ্যান্ড অ্যাওয়ে হলে আগামী দেড় বছরে আরও ৬টা ম্যাচ পাবে বাংলাদেশ।প্রতিটা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল খেলবে ২০২৩ সালে চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী