ব্রাজিলের খেলা কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২১, ২৩:১৯আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:১৯

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৯ সালে ঘরের মাঠের টুর্নামেন্টে শিরোপা উদযাপন করেছে সেলেসাওরা। দুই বছর পর আবারও লাতিন আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের আসর বসেছে তাদের দেশে। শিরোপা ধরে রাখতে ফেভারিট ভাবা হচ্ছে তাদের। কেন? সেটার প্রমাণ নেইমাররা দিয়েছে প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। সেই ধারা ধরে রাখতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ব্রাজিল মাঠে নামছে পেরুর বিপক্ষে।

লাতিন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য অনেক। তাই কোপা আমেরিকার ম্যাচগুলো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দেখতে হচ্ছে হয় গভীর রাতে নয়তো ভোরে। ব্রাজিল-পেরুর খেলা দেখতে কাকডাকা ভোরে উঠতে হবে। রিও ডি জেনেইরোর এস্তাদিও নিলতন সান্তোসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

চ্যাম্পিয়নদের মতোই এবারের কোপা অভিযান শুরু করেছে ব্রাজিল। সবচেয়ে স্বস্তির বিষয় হলো নেইমারকে তার রূপে পাওয়া। ভেনেজুয়েরার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে কোচ তিতের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পেনাল্টি থেকে গোল প্রাপ্তির সঙ্গে সতীর্থদের জন্য অনেক সুযোগ তৈরি করেছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। স্বাভাবিকভাবেই পেরু ম্যাচেও তার কাছে বাড়তি প্রত্যাশা থাকছে ব্রাজিলের।

এদিকে কোপা শুরুর চার দিন পেরিয়ে যাওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নামছে পেরু। কঠিন লড়ায়ে নামার আগে তাদের সঙ্গী থাকছে দিনকয়েক আগে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম