ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২১, ২২:৫৬আপডেট : ২৪ জুন ২০২১, ০০:১৮

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা ধরে রাখতে এবারও ফেভারিট তারা। মাঠের ফুটবলে সেটার প্রমাণও দিয়ে চলেছেন নেইমাররা। প্রথম দুই ম্যাচে গোল উৎসব করার সঙ্গে নিজেদের জাল অক্ষত রেখে সেলেসাওরা দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে এগিয়ে চলেছে। পারফরম্যান্সের সেই ধারা ধরে রাখতে এবার কলম্বিয়ার সামনে ব্রাজিল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) ভোর ৬টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-কলম্বিয়া। রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসের ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

এককথায় ঘরের মাঠের কোপা আমেরিকায় উড়ছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচ ৩-০ গোল জেতার পর দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেরুকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। অর্থাৎ, দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল, বিপরীতে নিজেরা হজম করেনি একটিও। আর এই দুটি ম্যাচেই গোল পেয়েছেন নেইমার।

শুধু কি গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেনও। কোপায় যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। তার পরফরম্যান্সে উজ্জীবিত হয়ে গোটা দল নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে। যদিও কলম্বিয়ার বিপক্ষে এবারের আসরের সবচেয়ে বড় পরীক্ষায় পড়তে হতে পারে সেলেসাওদের।

একটি করে জয়, হার ও ড্র নিয়ে ‘বি’ গ্রুপে ব্রাজিলের নিচে থাকা কলম্বিয়াকে নিয়ে সতর্কও স্বাগতিকরা। কলম্বিয়া তাদের স্বাভাবিক খেলা নষ্ট করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ তিতে। যদিও ফর্মের তুঙ্গে থাকা ব্রাজিলকে কি তাতেও থামানো সম্ভব?

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী