মাঠ নিয়ে খেপেছেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ২০:০৯আপডেট : ২৪ জুন ২০২১, ২০:০৯

উত্তেজনা-রোমাঞ্চ-বিতর্ক, কোনও কিছুর যেন কমতি ছিল না ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে। ১০০ মিনিটে গড়ানো ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে সেলেসাওরা। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও মাঠের অবস্থা নিয়ে হতাশা ঝরেছে ব্রাজিল কোচ তিতের কণ্ঠে। কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট, যেখানে বড় নামের সব খেলোয়াড় খেলছেন, সেখানকার পিচকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসে প্রথমার্ধে এগিয়ে ছিল কলম্বিয়া। সেই গোল ৭৮ মিনিটে ব্রাজিল শোধ দেয় রবের্তো ফিরমিনোর লক্ষ্যভেদে। আর যোগ করা সময়ের দশম মিনিটে হেডে ব্রাজিলকে জয়ের আনন্দ এনে দেন কাসেমিরো। ফলে কোপা আমেরিকায় জয়ের ধারা সচল থাকলো সেলেসাওদের। তবে ম্যাচে অনেক নাটকীয় মুহূর্ত ঘটলেও তিতের অসন্তুষ্টি ঝরেছে মাঠের অবস্থা নিয়ে।

তার মতে, নিলতন সান্তোসের পিচে ভালো ফুটবলের প্রদর্শনী সম্ভব নয়। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেছেন, ‘এই মাঠকে আমি ভয়ঙ্কর বলবো না, তবে এটা ফুটবল খেলার জন্য জঘন্য। ভালো প্র্রদর্শনীর ফুটবল নষ্ট করেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়দের জন্য এই ধরনের মাঠ অগ্রহণযোগ্য। দল দুটির খেলোয়াড়রা ইউরোপে দারুণ মানের টার্ফ ও ভালো মাঠে খেলে থাকে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে।’

মাঠ নিয়ে অসন্তুষ্টি শুধু তিতের একা নয়, ব্রাজিল দলের সবারই। ব্রাজিল কোচের ভাষায়, ‘বল ছিঁড়ে গিয়েছিল। খেলার মধ্যে নান্দনিক ব্যাপারটা আসছিল না। ব্রাজিল সব খেলোয়াড়কে যদি জিজ্ঞেস করা হয়, মাঠ সম্পর্কে তাদের মত কী, তারা সবাই প্রায় আমার মতো করেই বলবে।’

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম