কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, আর্জেন্টিনা কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২১, ১০:০১আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:১১

মঙ্গলবার কোপা আমেরিকায় শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। আর্জেন্টিনার ম্যাচের পর চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। আর্জেন্টিনা শেষ আটে মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে চিলির।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসিরা। তাতে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই তারা নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। এই গ্রুপে ৩ জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনা পেয়েছে ১০ পয়েন্ট। গ্রুপ রানার্স আপ হয়েছে উরুগুয়ে। ২টি জয়, এক ড্র ও এক হারে তারা অর্জন করে ৭ পয়েন্ট। তৃতীয় হওয়া প্যারাগুয়ের সংগ্রহ ছিল ৬। চারে থাকা চিলির অর্জন পাঁচ। এখান থেকে ছিটকে গেছে ৪ ম্যাচে হেরে যাওয়া বলিভিয়া।   

মেসিদের মতো গ্রুপ জয়ী হয়েছে ব্রাজিলও। ‘বি’ গ্রুপে ৩ জয় ও এক ড্রয়ে তাদের অর্জনও ছিল ১০ পয়েন্ট। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ ২০১৫ ও ২০১৬ আসরে শিরোপা জয়ী চিলি। 

‘বি’ গ্রুপ এখান থেকে ৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে পেরু। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় কলম্বিয়া ও ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ইকুয়েডর। দুটি ড্র ও দুটি হারে ২ পয়েন্ট পাওয়া ভেনিজুয়েলা ছিটকে গেছে এই গ্রুপ থেকে।

এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে, কার মুখোমুখি এবং সূচি  

পেরু-প্যারাগুয়ে- আগামী শনিবার রাত ৩টা

ব্রাজিল-চিলি- আগামী শনিবার ভোর ৬টা

উরুগুয়ে-কলম্বিয়া- আগামী রবিবার ভোর ৪টা

আর্জেন্টিনা-ইকুয়েডর- আগামী রবিবার সকাল ৭টা

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম