মেসি ঝলকে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২১, ০৯:৩৬আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:১৮

কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আবারও লিওনেল মেসি ঝলকে কোয়ার্টার ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। শেষ চারে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

দুর্দান্ত ফর্মে আর্জেন্টিনা, সঙ্গে মেসিও। দুইয়ের মিশ্রণে কোপা আমেরিকার জয়ের স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার দেশটি। কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরিয়ে এবার সেমিফাইনালের মঞ্চে আলবিসেলেস্তেরা। আজ (রবিবার) ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসি শুরুতে ভালো একটি সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করেছেন। সঙ্গে করিয়েছেনও গোল।

স্কোরলাইন ৩-০ হলেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। ৮৪ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলটির আগে ম্যাচ আর্জেন্টিনার পক্ষে ছিল না। ইন্টার মিলান স্ট্রাইকার টানা দ্বিতীয় ম্যাচে লক্ষ্যভেদ করলে স্বস্তি ফেরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্যাম্পে। পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মেসি জাল খুঁজে পেলে সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে আর্জেন্টিনা।

দুটি এসিস্ট ও শেষ দিকে একটি গোল করলেও প্রথমার্ধেই সুবর্ণ সুযোগটি মিস করেন মেসি। ২২ মিনিটে তার নেওয়া একক প্রচেষ্টার শট সরাসরি গিয়ে লাগে পোস্টের ভেতর দিকে! তবে প্রথম গোলটি বানিয়ে দিতে তার ছিল অসামান্য ভূমিকা। ৪০ মিনিটে তার দেওয়া বল ধরেই জাল কাঁপান রদ্রিগো দে পল।

শেষ দিকেও একই কাজটি করেন লাউতারো মার্তিনেসের বেলায়। মেসির এসিস্টে আসে দ্বিতীয় গোল। শেষ দিকে যোগ হওয়া সময়ে আনহেল দি মারিয়াকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে ডেড বল থেকে দর্শনীয় এক গোলে জাল কাঁপান মেসি। আর তাতে আর্জেন্টিনার জার্সিতে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী গোলসংখ্যা নিয়ে গেছেন ৭৬-এ। এই জয়ে ১৭ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা।

মেসির গোলের আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইকুয়েডর। দি মারিয়ার নিশ্চিত গোলের সুযোগ আটকে দিতে গিয়ে ফাউল করে বসেন পিয়েরো হিনকাপিয়ে। মারাত্মক অপরাধে রেফারি তাকে দেখান লাল কার্ড। আর ওই ফাউলে পাওয়া ফ্রি কিক থেকেই গোল পেযেছেন মেসি।

দিনের আগের কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লুইস সুয়ারেসদের ৪-২ গোলে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া।

/এফআইআর/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম