ম্যারাডোনোর রেকর্ড টানছে মেসিকে

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২১, ২০:৪৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:৪৭

ডিয়েগো ম্যারাডোনা বেঁচে থাকলে খুশিই হতেন। অনেকটা তারই যোগ্য উত্তরসূরি হয়ে লিওনেল মেসি জাদু দেখাচ্ছেন। রেকর্ড গড়ে যাচ্ছেন একের পর এক। এখন সেই ম্যারাডোনার রেকর্ড-ই হাতছানি দিয়ে ডাকছে তাকে।

ফ্রি-কিকে ম্যারাডোনার গোল ৬২টি। কোপায় (কোয়ার্টার ফাইনালে) ইকুয়েডরের বিপক্ষে অসাধারণ এক গোলের পর মেসির ঝুলিতে জমা পড়েছে ৫৮টি। এর মধ্যে আবার ৫০টি এসেছে বার্সেলোনার হয়ে। ৮টি শুধু জাতীয় দলের জার্সিতে। এখন আর মাত্র চারটি গোল করতে পারলেই মেসি চলে আসবেন ম্যারাডোনার কাতারে।

তবে আর্জেন্টাইন হয়ে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতা কিন্তু ম্যারাডোনা নন। ভিক্টর লেগরোটাগলিয়ে। যার গোল সংখ্যা ৬৬টি। ব্রাজিলের জুনিনহো ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের মালিক। তার ঝুলিতে আছে ৭৭ গোল। ব্রাজিলের কিংবদন্তি পেলে ৭০ গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

ইকুয়েডরের বিপক্ষে ডেড বল থেকে লক্ষ্যভেদ করেই ফ্রি কিক থেকে ৫৮তম গোলের দেখা পান আর্জেন্টাইন খুদে জাদুকর। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে এক গোল ছাড়া দুটি এসিস্টও আছে তার। সেই মেসিতে ভর করেই এখন শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

মেসি এখন পর্যন্ত ৭৪৮ গোল করেছেন। এর মধ্যে ৭.৭৫ ভাগ এসেছে ফ্রি-কিক থেকে। ম্যারাডোনার ৩৫৩টি গোলের মধ্যেও ১৭ ভাগ এসেছে ফ্রি-কিক থেকে। তবে যেভাবে মেসি এগিয়ে যাচ্ছেন, তাতে করে দেশের হয়ে আরও  একটি রেকর্ড গড়া তার জন্য অনেকটা সময়ের ব্যাপার বলতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম