ব্রাজিলকে পেয়ে ভুল শুধরে নিতে চায় পেরু

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৩:১৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৩:২১

কোপা আমেরিকায় গতবারের ফাইনালেই ব্রাজিল মুখোমুখি হয়েছিল পেরুর। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে সেই দুটি দল আবারও মুখোমুখি, তবে একটু আগেভাগে! সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে মঙ্গলবার ভোর ৫টায়। ম্যাচটি দেখাবে সনি সিক্স, সনি টেন-২।

অবশ্য বার বার মুখোমুখি হলেও হুমকি হয়ে দাঁড়াতে পারেনি পেরু। সর্বশেষ গ্রুপ পর্বে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচটায় হলুদ উৎসব হলেও সেমিফাইনাল মঞ্চে সব হিসাব কাজ করতে পারে একটু নাটকীয়ভাবে। যার প্রমাণ মিলেছে কোয়ার্টার ফাইনালেই! চিলির বিপক্ষে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যেতে হয়েছিল স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে গোল করার পর পর দশ জনের দলে পরিণত হয়ে যায় ব্রাজিল! তাতে দারুণ ছন্দের সূচনাটা ম্লান হতে বসেছিল শেষভাগে। রক্ষণের জেরে অবশ্য কোনও অঘটনের মুখোমুখি হতে হয়নি।

অপর দিকে গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে হেরে গেলেও পেরু রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জেতে শেষ আটে। প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ সমতায় শেষ হওয়া ম্যাচটা জিতে নেয় টাইব্রেকারে। তাই শেষ চারের মঞ্চেও লুকিয়ে থাকতে পারে রোমাঞ্চকর কিছু! সেটি মানছেন ব্রাজিল মিডফিল্ডার ফ্রেদও, ‘ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট আমরাই। কিন্তু দেখার বিষয় হলো, সেটি আমরা কীভাবে মোকাবিলা করি। সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও সেটা কঠিন চিল। এই ম্যাচ তো আরও কঠিন হবে। পেরুও চাইবে জীবন দিয়ে হলেও এই ম্যাচ জিততে।’

২০১৯ কোপার ফাইনালে ব্রাজিলের জয়টা ছিল ৩-১ ব্যবধানে। এবার গ্রুপ পর্বেও ভাগ্য বদল না হওয়ায় সেমিফাইনালে আগের ভুল শুধরে নিতে প্রতিজ্ঞ পেরু কোচ রিকার্দো গার্সিয়া, ‘ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার এটাই সুযোগ। অবশ্যই ওরা শক্তিশালী দল কিন্তু আমাদের দলও উন্নতি করছে।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের অন্যতম তারকা গাব্রিয়েল জেসুসকে। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়ায় খেলতে পারবেন না। একই কারণে পেরুর আন্দ্রে কারিলোও নেই। তাদের বদলে খেলবেন এভারটন ও ক্রিস্টিয়ান কুয়েভা।

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম