ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২১, ২২:৫৭আপডেট : ১০ জুলাই ২০২১, ২৩:১৪

স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আড়ালে এটা দুই মহাতারকা লিওনেল মেসি বনাম নেইমারেরও লড়াই। বলতে গেলে ধুন্ধুমার এক ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায়!

লাতিন ফুটবলের ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন-২ চ্যানেলে।

ফাইনালে উঠার আগে দু’দলই নিজেদের কারিশমা দেখিয়েছে। ব্রাজিল এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের পর সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে। তিতের দল যে ফর্মে আছে তা এখানেই স্পষ্ট। দলের বড় তারকা নেইমারও গোল করে যাচ্ছেন। পাশাপাশি করছেন এসিস্ট।

বিপরীতে আরেক ফাইনালিস্ট আর্জেন্টিনাও অজেয় একটি দল। তাদের আক্ষেপের জায়গাটি হলো দলটি ১৯৯৩ সালের পর আর কোনও টফি জিততে পারেনি! এর ওপর ২০০৭, ২০১৫ ও ২০১৬ আসরের ফাইনালে হারের বেদনায় নীল হয়েছেন মেসি। বার বার কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কোনওবার। এবার তাই পরম আরাধ্য শিরোপা জেতার আরেকটি সুযোগ আর্জেন্টাইন তারকার সামনে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ