ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মারামারি না করার আহ্বান জামাল ভূঁইয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ০০:১৬আপডেট : ১১ জুলাই ২০২১, ০০:১৬

কোপা আমেরিকার ফাইনাল ঘিরে উত্তেজনা কম নয়। আর মাত্র কয়েক ঘণ্টা পরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ট্রফি জয়ের মিশনে নামছেন। ধ্রপদী এই ম্যাচকে সামনে রেখে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশে এর ঢেউ এসে লেগেছে। দেশের সমর্থকরা এরই মধ্যে দুই ভাগে বিভক্ত। বিভিন্ন জয়াগায় মারামারির খবরও বেরিয়েছে। তবে ফাইনাল ম্যাচ শেষে এমন নেতিবাচক কিছু যেন না হয়, সমর্থকদের প্রতি তেমনই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ঘরোয়া ফুটবলে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলেন জামাল। এরই ফাঁকে চোখ রেখেছেন কোপা আমেরিকা কাপে। নিজের ফেসবুক পেজে শনিবার (১০ জুলাই) রাতে জামাল ফাইনাল ম্যাচ প্রসঙ্গে সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘বন্ধুরা, দয়া করে নিজেদের দল হেরেছে বলে একে অন্যের সঙ্গে মারামারি করবেন না। একে অন্যকে সম্মান দিন, আর জয়ী দলের সমর্থকদের একবেলা রাতের খাবার কিংবা আইসক্রিম কিনে দিতে পারেন।’

জামাল এমনিতে ব্রাজিলের সমর্থক; সেই ছোট বেলা থেকে। এই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনার বিপক্ষে জিতবে বলে জামালের বিশ্বাস। তিনি লেখেন ‘আমি ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা শক্তিশালী দল। তাদের আছে বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু আমি আশা করছি, ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনা কে হারাতে পারবে।’

/টিএ/আইএ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের