বন্ধু নেইমারকেও সান্ত্বনা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২১, ০৯:১২আপডেট : ১১ জুলাই ২০২১, ১০:৩৬

স্বাগতিক হওয়ায় খুব করে চেয়েছিলেন ট্রফি জিততে। প্রথম কোপা জয়ের সাক্ষী হতে।  কিন্তু বন্ধু লিওনেল মেসির প্রত্যাশা পূরণের মঞ্চে নেইমার ফিরলেন খালি হাতে। ফাইনালে ১-০ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে মেসিরা যেখানে আনন্দ-উল্লাস করেছেন, সেখানে চোখের জলে কেঁদে ভাসিয়েছেন নেইমাররা।

শুধু নেইমারই নন, বাকিদের চোখ বেয়েও নামে এই অশ্রুধারা। অথচ ২০১৬ সালে একই রকম ব্যর্থতায় চোখের জলে ভেসেছিলেন মেসিরাও। ভাগ্যের ফেরে সেই মেসিদের জায়গায় এখন নেইমাররা। পাহাড়সম যন্ত্রণার মাঝেও অশ্রুসিক্ত নয়নে মেসির কাছে ছুটে যান নেইমার। বোঝাই গেছে মেসিকে অভিনন্দন জানাতে গেছেন তিনি।   

পাশাপাশি নিজেদের উল্লাসের মাঝে বন্ধুর এই দুঃখদিনে নেইমারকেও সান্ত্বনা দিয়েছেন মেসি। একফাঁকে নেইমারকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ তার পাশেই ছিলেন। হয়তো বলতে চেয়েছেন, ‘হতাশ হয়ো না বন্ধু। সুযোগ আবার আসবে।’

অথচ এমনটা হবে ভাবা যায়নি। অতীত বলেছে, কোপায় স্বাগতিক ব্রাজিল মানেই শিরোপা নিশ্চিত। এর ওপর নিজের ঘরে সেই সুযোগটি হাতছাড়া করলেন নেইমার। সর্বশেষ আসরে যার ইনজুরির কারণে খেলা হয়নি। এখন ব্যর্থ মনোরথে মাঠ ছাড়লেও পরবর্তী প্রতিযোগিতায় আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার অঙ্গীকার করতেই পারেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা। ভক্তকূলরা যে তার হাতেও ট্রফি দেখতে চায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের