১০ জন নিয়েও লিভারপুলকে রুখে দিলো চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ০০:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০০:৫৬

দুর্ভাগ্য চেলসির। আগে গোল করেও ম্যাচ জিততে পারেনি। শুরু থেকে ভালো খেলতে থাকা লিভারপুল একপর্যায়ে ম্যাচে সমতায় ফেরে। বিরতির পর ১০ জনের চেলসিকে চেপে ধরে ব্যবধান বাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টাও চলতে থাকে। কিন্তু নিজেদের মাঠে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।

অ্যানফিল্ডে বল দখলে লিভারপুল এগিয়ে। আক্রমণও কম করেনি। ৪ মিনিটে হার্ভে ইলিয়টের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ১০ মিনিটে জর্দান হেন্ডারসনের ভলি হয় লক্ষ্যভ্রষ্ট।

লিভারপুলের আক্রমণের জবাবে চেলসি ২২ মিনিটে মোক্ষম জবাব দিয়েছে। প্রথম গোল করে এগিয়ে যায় অল ব্লুজরা। জেমসের ফ্রি-কিকে হার্ভাটজ হেডে গোলকিপার আলিসনকে হারিয়ে দেন।

পিছিয়ে থেকে ইয়ুর্গেন ক্লপের দল সফল হয়েছে বিরতির ঠিক আগ মুহূর্তে। যোগ করা সময়ে সাদিও মানের শট প্রতিহত করতে গিয়ে বক্সের ভেতরে রিকে জেমস দেখেন লাল কার্ড। এ সময় চেলসির খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়েও রেফারির সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। পেনাল্টি থেকে অধিনায়ক মোহামেদ সালাহ লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা ফেরান।

১০ জনের চেলসি বিরতির পর মাঠে নেমে রক্ষণ সামলাতেই ব্যস্ত থেকেছে। অধিকাংশ সময়ে তাদের অর্ধে হয়েছে খেলা। সালাহ-মানেরা একাধিক চেষ্টা করেও এদুয়ার্ড মেন্দিকে দ্বিতীয়বার পরাস্ত করতে পারেনি। সেনেগালিজ এই গোলকিপারই বলতে গেলে দলকে হারতে দেননি। অন্তত ৬টি সুযোগ নস্যাত করে দিয়েছেন।

৫১ মিনিটে সালাহর ক্রসে দিয়েগো জোতার এর হেড ক্রস বারের ওপর দিয়ে যায়। পরের মিনিটে ভ্যান ডাইকের শট গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৫৮ মিনিটে হেন্ডারসনের জোরালো শট পোস্ট ছুঁয়ে যায়। ৮৪ মিনিটে কোভিচিচের শট গোলকিপার প্রতিহত করলে চেলসিরও এগিয়ে যাওয়া হয়নি।

পরের মিনিটে যদিও সালাহর দুর্বল শট তালুবন্দি করে দলের এক পয়েন্ট নিশ্চিত করেছেন মেন্ডি। আর শেষের দিকে একাধিক কর্নার পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি লিভারপুল।

দুই দলই তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়েছে।

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের