পেলেকে টপকে গোলের নতুন রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৭

উপলক্ষটা গত কোপা আমেরিকা থেকেই ছিল সামনে। একবার লক্ষ্যভেদ করলে ছাড়িয়ে যাবেন পেলেকে, আর দুইবার গোল পেলে বসবেন চূড়ায়। তবে ইকুয়েডরের বিপক্ষে কোপার কোয়ার্টার ফাইনালের পর আর গোল না পাওয়ায় অপেক্ষা বাড়ছিল লিওনেল মেসির। আজ (শুক্রবার) সেই অপেক্ষা দূর করে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন তিনি। বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকে পেলেকে টপকে এখন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক মেসি।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। বুয়েনস এইরিসের এল মনুমেন্তালের ম্যাচটি হয়ে রইলো মেসিময়। হ্যাটট্রিক করে শুধু দলকে জেতালেনই না, গড়লেন নতুন কীর্তি। জাতীয় দলের ক্যারিয়ারে ৭৬ গোল নিয়ে নেমেছিলেন বলিভিয়ার বিপক্ষে। সামনে ছিল পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি ৭৭ গোল নিয়ে ছিলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলস্কোরার। তাই মেসি একবার লক্ষ্যভেদ করলেই তাকে ধরে ফেলতেন।

এল মনুমেন্তালে ১৪তম মিনিটে দারুণ এক গোল করে পেলের পাশে বসেন তিনি। আর ৬৪ মিনিটে লাউতারো মার্তিনেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় দ্বিতীয়বার জাল খুঁজে নিয়ে ছাড়িয়ে যান পেলেকে। এখানেই থামেননি, ৮৮ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। তাতে আর্জেন্টিনার জার্সিতে মেসির গোলসংখ্যা এখন ৭৯। লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর এখন শুধুই এগিয়ে চলা।

/কেআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি