লুকাকুর গোলে চেলসির হাসি, জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা হয়েছে তাদের আশা জাগানিয়া। রোমেরু লুকাকুর একমাত্র লক্ষ্যভেদী গোলে ইংলিশ জায়ান্টরা হারিয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গকে। একই সময় অন্য মাঠে জুভেন্টাস ৩-০ গোলে সহজেই জিতেছে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে।

স্ট্যামফোর্ড ব্রিজে ‘এইচ’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চেলসি বল দখলে এগিয়ে থাকলেও গোল পেতে সময় লেগেছে। প্রথমার্ধে সেন্ট পিটার্সবার্গ তাদের জালে বল জড়াতে দেয়নি।

বিরতির পর লুকাকু ডেডলক ভাঙেন। এই মৌসুমে আবারও ইংলিশ ক্লাবে যোগ দিয়ে বেলজিয়ান তারকা নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। ৬৯ মিনিটে অ্যাজপিলিকিউয়েটার এসিস্টে লুকাকু হেডে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখে তিন পয়েন্ট পেয়েছে টমাস টুখেলের দল।

সুইডেনের মালমোর বিপক্ষে তাদের মাঠে প্রথম ম্যাচে উদ্ভাসিত জয় পেয়েছে জুভেন্টাস। রোনালদোকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা হয়েছে দুর্দান্ত। ‘এইচ’গ্রুপে ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৩ মিনিটে প্রথম গোল পায় আলেগ্রির দল। রদ্রিগো বেন্তাকুরের ক্রসে সান্দ্রোর ডাইভিং হেড জড়ায় জালে। প্রথমার্ধের শেষের দিকে আরও দুটি গোল আসে।

বড় জয় পেলো জুভেন্টাস

৪৫ মিনিটে মোরাতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। দিবালা স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন।

যোগ করা সময়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মোরাতা। বিরতির পর আর কোনও গোল হয়নি। তিন গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ইতালির জায়ান্টরা।

/টিএ/এলকে/
সম্পর্কিত
ভাগ্য ফেরাতে আলোনসোকে বেছে নিয়েছে চেলসি 
ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন আমিনুল
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি