শেষ মুহূর্তের গোলে জিতলো রিয়াল, জয় পেয়েছে লিভারপুল ও ম্যানসিটিও

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩

ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিলো, শেষ মুহূর্তে এসে রদ্রিগো দলের ত্রাতা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লক্ষ্যভেদী গোলে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিযান জয় দিয়ে শুরু করেছে। ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। অন্য ম্যাচে লিভারপুল ৩-২ গোলে এসি মিলানকে, ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলে আর বি লিপিজিগের বিপক্ষে জয় পেয়েছে।
 
সান সিরোতে ‘ডি’ গ্রুপে কার্লো আনচেলত্তির দল বল দখলে প্রায় সমানে সমান ছিল। কিন্তু প্রতিপক্ষ ইন্টার মিলান আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি। বরং শেষের দিকে রিয়াল নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জিতে যায়।

৮৯ মিনিটে কামাভিঙ্গার এসিস্টে বা পায়ের ভলিতে একমাত্র গোলটি করেন রদ্রিগো।

‘বি’ গ্রুপের ম্যাচে লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে নিজেদের ভুলে (আত্মঘাতী) শুরুতে গোল হজম করে এসি মিলান। যদিও ৪৪ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়েও যায় আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইতালির দলটি। কিন্তু বিরতির পর দারুণভাবে ঘুরে দাড়ায় লিভারপুল। মোহামেদ সালাহ ও এন্ডারসন গোল করে ইংলিশ ক্লাবটিকে তিন পয়েন্ট এনে দেন।

‘এ’ গ্রুপে ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলে বড় জয় পেয়েছে আর বি লিপজিগের বিপক্ষে। ইত্তিহাদের মাঠে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওয়ালার দল। ক্রিস্টোফার এনকুকুর হ্যাটট্রিকেও হার এড়াতে পারেনি জার্মান দলটির।

/টিএ/ইউএ/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের