ফিফা র‌্যাঙ্কিং

আরও পেছালো বাংলাদেশ, ব্রাজিল-আর্জেন্টিনা আগের জায়গাতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬

ভালো খবর নেই বাংলাদেশের ফুটবলে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও পেছালো লাল-সবুজ জার্সিধারীরা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ারা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

সেপ্টেম্বরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ কিরগিজস্তানে তিন জাতির একটি প্রতিযোগিতা খেলেছে। স্বাগতিকদের সঙ্গে অন্য দলটি ছিল ফিলিস্তিন। বাংলাদেশ দুই দলের কাছেই হেরেছে। যা র‌্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে। একধাপ নেমে গিয়ে লাল-সবুজ দলের অবস্থান এখন ১৮৯ নম্বরে। মে মাসের পর থেকে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে এবারের সূচিতে তিনটি ম্যাচ ছিল দল দুটির। কিন্তু তাদের নিজেদের মধ্যকার ‘সুপার ক্লাসিকো’ ৫ মিনিট চলার পরই স্থগিত হয়ে যায় ব্রাজিলের স্বাস্থ্য অধিদফতরের কর্তাদের হানায়। এই ম্যাচটি বাদ দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই জিতেছে দুটি ম্যাচ। তবে র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি তাদের। ব্রাজিল আছে আগের মতোই দ্বিতীয় স্থানে। আর আর্জেন্টিনার অবস্থান ছয় নম্বরে।

তবে ইংল্যান্ড একধাপ এগিয়েছে। থ্রি লায়ন্স উঠে এসেছে তৃতীয় স্থানে। চারে নেমে যেতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এছাড়া পর্তুগাল একধাপ এগিয়ে জায়গা করেছে নিয়েছে সাত নম্বরে। আর স্পেন একধাপ অবনমনে রয়েছে অষ্টম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।

/কেআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি