ইরানের বিপক্ষে বাংলাদেশের ‘অভিজ্ঞতা অর্জনের ম্যাচ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তিশালী জর্ডানের কাছে ৫-০ গোলে হারতে হয়েছে। হারের পর দুই দিন কেটেছে। ধাক্কা সামলে একটু ধাতস্থ হয়ে বুধবার ‘জি’ গ্রুপে শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হতে যাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

২০১৪ সালে সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ইরানের বিপক্ষে সেবার ২-০ গোলে হেরেছিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে ইরান। এই ম্যাচ থেকে তাই অভিজ্ঞতা নিতে চাইছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

শুরুতে জর্ডান ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমরা জর্ডানের সঙ্গে এরই মধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছি। ওরা অনেক শক্তিশালী, ওদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের মেয়েরা চেষ্টা করেছে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার। ৩৫ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করেছিল। ছোট-খাটো ভুল থেকে আমরা গোল হজম করেছি।’

এরপর ইরান ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন কোচ, ‘গত দুই দিন ওই ম্যাচ (জর্ডানের বিপক্ষে) নিয়ে পর্যালোচনা করেছি। মেয়েরা সবাই পুরোপুরি রিকভারি করেছে। কালকে (বুধবার) আরেকটা শক্তিশালী দল ইরানের বিপক্ষে খেলবো। তারা র‌্যাঙ্কিংয়ে ৭২তম এবং এশিয়ার ঐতিহ্যবাহী দল। আশা করি, মেয়েরা আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে ভালো খেলা উপহার দেবে এবং এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে