চ্যাম্পিয়ন হলে জামালদের জন্য ‘অকল্পনীয়’ পুরস্কার! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে বাংলাদেশ দলের অনুশীলনও শুরু হয়েছে। প্রতিযোগিতায় দলটির পারফরম্যান্স বের করে আনতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন দেখতে এসেছিলেন তিনি। সেখানেই ঘোষণা করেছেন, সাফে চ্যাম্পিয়ন হলে ‘অকল্পনীয়’ পুরস্কার পাবেন জামাল ভূঁইয়ারা। 

অনুশীলন দেখে সংবাদমাধ্যমকে এভাবেই কথাগুলো বলেছেন কাজী সালাউদ্দিন, ‘আমি যতবার ঘোষণা করেছি, ততবারই ফল পাইনি। তাই মনের মধ্যে রেখেছি। ওরা যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে স্বপ্নেও ভাবতে পারবে না কী পাবে।’ 

তবে দলের প্রস্তুতি দেখে সন্তুষ্টি ঝরেছে সালাউদ্দিনের কণ্ঠে। তিনি বলেছেন, ‘প্রস্তুতি প্রস্তুতির মতোই হচ্ছে। এমন প্রস্তুতিই আশা করেছিলাম। আসলে কোচের সঙ্গে ৩-৪টা মিটিং হয়েছে। ওর টার্মস অ্যান্ড কন্ডিশন-এগুলো নিয়েই। কৌশলগত দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়গুলো আলাপ করেছিলাম, তার আর আমার বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই মিলে। একটি-দুটি জায়গা এদিক-ওদিক ছিল।’

জেমি ডের সময় জাতীয় দল অনেকটা রক্ষণাত্মক কৌশলে খেলেছে। এখন ব্রুজনের আক্রমণাত্মক ছকে ফেরা সঠিক মনে করছেন বাফুফে সভাপতি। ফিটনেস নিয়েও আশাবাদী তিনি, ‘তিন দিন (চার দিন) আগে কিংস-আবাহনী একটা ম্যাচ খেলেছে। এই দুটি দলের অধিকাংশ খেলোয়াড়ই প্রাথমিক দলে আছে। এখানে ফিটনেস নিয়ে ভাবার কোন কারণ নেই। যদি আপনারা আজকের অনুশীলন দেখেন, দেখবেন বল ট্রেনিং হয়েছে। এখানে ফিটনেসের ইস্যু নেই। আমি মনে করি, দল ভালো কন্ডিশনে আছে এবং রাইট মেথডে রাইট ট্রেনিং হচ্ছে।’ 

বার বার কোচ পরিবর্তন নিয়ে সমালোচনা হলেও বিষয়টিকে সঠিক মনে করেন সালাউদ্দিন। তার মত, ‘আমি আশাবাদী দলটা এবার ভালো করবে। অনেক যুদ্ধ-টুদ্ধ করে এই কোচকে এনেছি। দ্বিতীয় কথা, স্বপ্ন তো স্বপ্নই (দলের হাতে শিরোপা তুলে দেওয়া)। যখন হবে, তখন তো হবেই। আগে কী হয়েছিল, সেটা জানি না। রেজাল্ট যা হওয়ার তাই হবে। কিন্তু আমি মনে করি, কোচ বদল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই পরিবর্তন দরকার ছিল।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম