‘মালদ্বীপের মেসি’ কি এবারও ভোগাবে বাংলাদেশকে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৪:১৪আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৪:১৪

তার সমসাময়িক অনেকেই মাঠের ফুটবল থেকে দূরে। কিন্তু আলী আশফাকের কাছে বয়স শুধুই সংখ্যা। ৩৬ বছর বয়সে এখনও দলের অপরিহার্য খেলোয়াড়। মালদ্বীপের সুপার হিরো। তার ফুটবল শৈলীর জন্য অনেকে তাকে ‘মালদ্বীপের মেসি’ বলে থাকেন। দেশের হয়ে ৮২ ম্যাচে সর্বোচ্চ ৫৩ গোল করে ছাড়িয়ে গেছেন সতীর্থদের। ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপে এবারও আছেন আশফাক। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের অন্যতম সেরা অস্ত্র জ্বলে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আগের ছয় সাফ খেলে সর্বোচ্চ ২০ গোল আশফাকের। যা এই অঞ্চলে কারও নেই। এর মধ্যে ২০১৩ সালের সাফে সর্বোচ্চ ১০ গোল পেয়েছিলেন। পায়ের জাদুতে এখনও পরাস্ত হন অনেক ডিফেন্ডার। ড্রিবলিং থেকে শুরু করে একজন স্ট্রাইকারের সহজাত গুণাবলি তার মধ্যে। ফ্রি কিকেও সিদ্ধহস্ত।

যদিও ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে। তারপরও আশফাকের ওপর ভরসা রাখছেন মালদ্বীপ কোচ আলী সুজেইন, ‘শেষ ম্যাচে সে (আশফাক) আমাদের মূল স্ট্রাইকার হিসেবে খেলেছে। সে অন্যতম সেরা খেলোয়াড় এই অঞ্চলে। তার পারফরম্যান্সে আমরা খুশি। গতকালের অনুশীলনেও সে ভালো করেছে। আমাদের অ্যাটাকিং দ্রুত হয়ে থাকে। আমরা আশা করছি ভালো ফল পাবো।’

কোচের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে আশফাক নিশ্চয় আরও উজ্জীবিত হবেন। আর তাতে করে বাংলাদেশের জন্য আতঙ্কও বাড়বে বৈকি কমবে না। ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশকে হারানোর ম্যাচে আশফাকের গোল আছে। এছাড়া ২০১৬ সালে সবশেষ ৫-০ গোলে হারের ম্যাচে লক্ষ্যভেদ না থাকলেও অ্যাসিস্ট দুটি।

বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন অবশ্য ছক কষে রেখেছেন। শুধু আশফাক নন, ফরোয়ার্ডে খেলা আলী ফাসিরসহ অন্যদের আটকানোর। স্প্যানিশ কোচ বলেছেন, ‘অবশ্যই, তাদের জন্য আমাদের পরিকল্পনা আছে। কিন্তু আমরা তা প্রকাশ করতে চাই না। ভারতের তুলনায় এরা সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের। যদি আমরা ক্লিনশিট রাখতে চাই, তাহলে খুব স্মার্ট এবং মনোযোগী হওয়া দরকার। কিন্তু আমি নিশ্চিত যে তারা টুর্নামেন্টে সেরা ডিফেন্সের বিপক্ষে খেলতে যাচ্ছে।’

আর এই পরীক্ষাতে কৃতিত্বের সঙ্গে পাস করতে হবে তপু বর্মণ-কাজী তারিকদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের