আশফাকের গোলে বাংলাদেশকে পেছনে ফেললো মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২২:৫৭আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩:০২

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো ছিল না বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের। তবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকরা দাপট দেখাচ্ছে। রবিবার টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে দ্বীপ দেশটি। আলী আশফাকের একমাত্র লক্ষ্যভেদে ১-০ গোলে হারিয়েছে তারা শ্রীলঙ্কাকে। এরই সঙ্গে পয়েন্ট টেবিলে বাংলাদেশেকে পেছনে ফেলেছে মালদ্বীপ। তাতে রাউন্ড রবিন পদ্ধতির এবারের প্রতিযোগিতায় ফাইনাল খেলার আশাও বাঁচিয়ে রেখেছে লাল জার্সিধারীরা।

মালদ্বীপ তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। ছাড়িয়ে গেছে বাংলাদেশকে। জামাল ভূঁইয়াদের পয়েন্ট ৪। এছাড়া শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় কোনও ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে। ১ পয়েন্ট সংগ্রহ তাদের।

মালে জাতীয় স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। এগিয়ে যেতেও সময় লাগেনি, ষষ্ঠ মিনিটে মালদ্বীপকে লিড এনে দেন আশফাক। সতীর্থের বাঁ প্রান্তের ক্রসে অভিজ্ঞ ফরোয়ার্ড নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন। সাফে এ নিয়ে আশফাক পেলেন রেকর্ড ২২ গোল। এছাড়া জাতীয় দলের হয়ে তার গোল হলো ৫৫টি।

১৩ মিনিটে নিহান হোসাইনের কোনাকুনি শট ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়ানো যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে হামজা মোহামেদের শটও ফিরে আসে পোস্টে লেগে।

বাকি সময় শ্রীলঙ্কার রক্ষণে চাপ ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি মালদ্বীপ। লঙ্কানরা মাঝেমধ্যে চেষ্টা করেছে। কিন্তু গোল শোধ দিতে পারেনি।

আগামী বুধবার ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপ। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

 

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী