ইতিহাস গড়তে চাইছেন জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৮:৪০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৪০

পাকিস্তানে ২০০৫ সালে সাফের সর্বশেষ ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে ফাইনাল যেন সোনার হরিণ। ২০০৯ সালে ঢাকায় সেমিফাইনালের পর থেকে তো গ্রুপ পর্বই পার হতে পারেনি! ফরম্যাটের কারণে এবার অনেক দিন পর ফাইনালের হাতছানি। কাল বুধবার নেপালের বিপক্ষে জিততে পারলেই শিরোপা মঞ্চে পা রাখবে বাংলাদেশ। আর সেটি সম্ভব করতে নতুন ইতিহাস গড়তে চাইছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

অবশ্য কাজটা কঠিন। সেটা বলে দিচ্ছে অতীত পরিসংখ্যান। নেপালের সঙ্গে সাফের নিকট-অতীতের ফল আশাপ্রদ নয়। ঢাকায় ২০১৮ সালের সাফে ২-০ গোলে হারতে হয়েছিল। অথচ সেই ম্যাচটি ড্র করলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত ছিল। জামাল অবশ্য অতীত নিয়ে পড়ে থাকতে চাইছেন না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে শোনালেন প্রত্যাশার কথা। ৩১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না। আমাদের দলটা শক্তিশালী। বিপিএলের সেরা খেলোয়াড় আছে আমাদের। আশা করছি, কাল ইতিহাস গড়তে পারবো। খেলোয়াড়রাও বিষয়টা জানে। বলতে পারেন, ফুরফুরে মেজাবে খেলবে বাংলাদেশ।’

নেপালকে হারাতে স্থানীয় প্রবাসী দর্শকদেরও পাশে চাই জামালের। তাই গ্যালারিতে প্রচুর প্রবাসী দর্শক চাইছেন তিনি, ‘সমর্থকদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি কালও পাবো। এই ম্যাচে তারা বেশি করে টিকিট পাবে, ম্যাচটা উপভোগ্যও হবে। আমরা জেতার জন্য খেলবো।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের