সাফ চ্যাম্পিয়নশিপ

সুমনের গোলে ফাইনালের স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৭:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৮:০৮

অনেকদিন পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। নেপালের বিপক্ষে প্রথমার্ধে গোল করে সেই পথেই আছে অস্কার ব্রুজনের দল। স্ট্রাইকার সুমন রেজার শুরুর দিকের গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

আজ (বুধবার) মালে জাতীয় স্টেডিয়ামে পাল্টাপাল্টি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। তৃতীয় মিনিটে নেপাল ফ্রি কিক পায়। সুজন শ্রেষ্ঠার শট অনেক দূর দিয়ে যায়।

অষ্টম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। জামাল ভূঁইয়ার ফ্রি কিকে সুমন রেজা লাফিয়ে উঠে হেডে গোল করেন। ১৩ মিনিটে সাদ উদ্দিনের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়।

১৫ মিনিটে নেপাল সুযোগ পায়। তবে সতীর্থের কাটব্যাক থেকে রোহিত চাদের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৯তম মিনিটে বাংলাদেশের আক্রমণ। রাকিব হোসেন বক্সের প্রান্ত থেকে শট নিলে তা দূরের পোস্ট দিয়ে যায়।

২২ মিনিটে সুমন ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ইব্রাহিমকে বল না দিয়ে নিজেই মারলেন। কিন্তু গোলকিপার কিরণ কুমার সহজেই করেন তালুবন্দি।

একাদশে চারটি পরিবর্তন এনে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ফাইনালের লক্ষ্যে লাল-সবুজ দলের ছকেও এসেছে পরিবর্তন। আগের তিনটি ম্যাচ বাংলাদেশ খেলেছে ৪-১-৪-১ ছকে। তবে আজ দুই স্ট্রাইকার নিয়ে খেলছে ব্রুজনের দল।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের