চোটের কারণে ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৩:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩:৫২

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পুরোটা সময় খেলেছেন নেইমার। যে কারণে ১৮ ঘণ্টার ব্যবধানে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) লিগ ওয়ানের ম্যাচ খেলা হয়নি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলেও চোটের কারণে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার!

রাতে পিএসজি মুখোমুখি হতে যাচ্ছে আরবি লিপজিগের। ফলে এই ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাকে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

পিএসজি এক অফিসিয়াল বার্তায় জানিয়েছে, ‘জাতীয় দলের ম্যাচ শেষে নেইমার চোটে ভুগছে। তার চিকিৎসা চলছে, সেরে উঠতে সময় লাগবে।’

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছাড়া লিগ ওয়ানে পরের ম্যাচেও না খেলার সম্ভাবনা আছে ২৯ বছর বয়সী তারকার। নেইমারের মতো আজ আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পেরেদেসও খেলতে পারছেন না।

ইউরোপ সেরার মঞ্চে পিএসজি প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ক্লাব ব্রুজের সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে হেরে লিপজগের পয়েন্ট শূন্য।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের