শেষ মুহূর্তের দুই গোলে ভিয়ারিয়ালকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ০৪:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৪:১৮

প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণ করে খেলা চললেও কোনও দল গোল করতে পারেনি। সব রোমাঞ্চ বুঝি অপেক্ষা করছিল দ্বিতীয়ার্ধে। ম্যাচের চারটি গোলই হলো বিরতির পর! ১-১ গোলে স্কোরলাইন রেখে ম্যাচ যখন শেষের দিকে। তখন বার্সেলোনার ঝলক শুরু। শেষ মুহূর্তে দুই গোল দিয়ে ভিয়ারিয়ালকে ব্যাক ফুটে ফেলে দেয় কাতালানরা। তাতেই লা লিগায় ৩-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে জাভি হেরনান্দেজের দল।

বার্সেলোনা ১৪ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। সমান ম্যাচে ভিয়ারিয়াল চতুর্থ হারে আগের ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

প্রতিপক্ষের মাঠে প্রথম ২০ মিনিট বার্সেলোনা আধিপত্য বিস্তার করেছে। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে মেমফিস দিপাইয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

পরের মিনিটে গাভির শট পোস্টের বাইরে দিয়ে যায়।

১৯ মিনিটে ডি ইয়ংয়ের পাসে মেমফিস দিপাই বক্সের ভিতরে ঢুকে গোলকিপারকে একা পেয়ে দূরের পোস্ট দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন। গুছিয়ে উঠে ভিয়ারিয়ালও সুযোগ খুঁজতে থাকে।

২৫ মিনিটে ট্রাইগুইয়েরসের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। দুই মিনিট পর ইয়েরিমি পিনোর হেড বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

৩৮ মিনিটে বক্সে ঢুকে আরনট দানজুমার বাঁ পায়ের জোরালো শট গোলকিপার তের স্টেগেনের শরীরে লাগলে গোল বঞ্চিত থাকতে হয়েছে।

বিরতির পর বার্সেলোনা এগিয়ে যায়। ৪৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ভলিতে মেমফিসের প্লেসিং গোলকিপারের শরীরে লেগে অন্য প্রান্তে ডি ইয়ং পেয়ে যান। এই ডাচ মিডফিল্ডার ফাঁকায় থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়াতে সময় নেননি। যদিও ভিএআর দেখে গোলের বাঁশি বাজাতে হয়েছে।

৭৬ মিনিটে ভিয়ারিয়াল ম্যাচে সমতায় ফেরে। আরনট ডানজুমার ভলি পাস থেকে স্যামু চুকুয়েজে গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

শেষ দিকে এসে বার্সেলোনা আবার জ্বলে ওঠে।

৮৮ মিনিটে মেমফিস দিপাই গোলকিপারকে কাটিয়ে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে কোনাকোনি নিখুঁত শটে জাল কাঁপান।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনা তৃতীয় গোল পায়। স্পট কিক থেকে  কৌতিনহো দেখে শুনে গোলকিপার রুলিকে হারিয়ে দেন।

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের