বেনজেমার ৪০০, বড়দিনের বড় উপহার রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:০১

ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে করিম বেনজেমা উড়ছেন। গোলের পর গোল করে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ছুটে চলেছে রিয়াল মাদ্রিদের জয়রথ। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দুইবার বল জড়ানোর পথে ৪০০ গোলের দেখা পেয়েছেন বেনজেমা। তার মাইলফলক স্পর্শ করার দিনে বড়দিনের উপহার পেয়েছেন রিয়াল সমর্থকরা। বিলবাওকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে ২০২১ সাল শেষ করেছে মাদ্রিদের ক্লাবটি।

ফলে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া থেকে ৮ পয়েন্টে এগিয়ে থেকে চলতি বছর শেষ করেছে রিয়াল। লিগের অর্ধেকের পথে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট কার্লো আনচেলোত্তির দলের। এক ম্যাচ কম খেলা সেভিয়ার ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট। তাদের সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

সান মেমেসে দর্শকরা ঠিকঠাক বসার আগেই ৩ গোল! ম্যাচের তিনটি গোলই এসেছে প্রথম ১০ মিনিটে। ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে বেনজেমার দু্র্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। এরই সঙ্গে পেশাদারি ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ফর্মের তুঙ্গে থাকা এই স্ট্রাইকার।

সপ্তম মিনিটে এই তারকার আবারও গোল উদযাপন। এবার ডি বক্সের ভেতর ছোট বক্সের ঠিক সামনে থেকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।

তবে ১০ মিনিটে ওইহান সানসেটের গোলে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল বিলবাও। ডি বক্সের ঠিক বাইরে থেকে এই অ্যাটাকিং মিডফিল্ডারের নেওয়া শট ঝাঁপিয়ে প্রতিহত করতে চেয়েছিলেন সফরকারী গোলকিপার থিবো কোর্তোয়া। কিন্তু ঠেকাতে পারেননি। বল দূরের পোস্টে লেগে জড়িয়ে যায় জালে।

এরপর অনেক আক্রমণ-প্রতিআক্রমণ হয়েছে, কিন্তু গোলের আর দেখা মেলেনি। তাই ওই স্কোরলাইন রেখেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাতে বড়দিনের আগে বড় উপহার পেলো লস ব্লাঙ্কোস সমর্থকরা।

/কেআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ