প্রিমিয়ার ফুটবল লিগ ৩ ফেব্রুয়ারি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৭:২০

ফেডারেশন কাপ ফুটবল শেষ হয়েছে। এই মাসের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মাসে তা আর হচ্ছে না। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার লিগের ১৪তম আসর মাঠে গড়াতে যাচ্ছে।

এই মাসেই রয়েছে ফিফা প্রীতি ম্যাচ। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে হবে ম্যাচ দুটি। নতুন স্প্যানিশ কোচের অধীনে দল যেন কিছুদিন অনুশীলনের সুযোগ পায়, সেই ভাবনাতেই লিগ পরবর্তী মাসে নেওয়া হয়েছে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘নতুন কোচ যাতে কিছু দিন অনুশীলন করতে পারে, তাই ক্লাবগুলার অনুরোধে কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে।’

ঢাকার কাছাকাছি ৬ ভেন্যুতে হবে লিগের খেলা। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি এই কমিটি। পরবর্তী সভাতে সেটি চূড়ান্ত করা হবে। এর মধ্যে বসুন্ধরা কিংস কুমিল্লার জায়গায় তাদের স্পোর্টস কমপ্লেক্সে খেলতে চিঠি দিয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম