ফুটবল থেকে হারিয়ে যাবে ব্রাদার্স ইউনিয়ন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ২১:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২১:৪২

একসময় আবাহনী ও মোহামেডানের বাইরে তৃতীয় শক্তির দল হিসেবে ব্রাদার্স ইউনিয়নের বেশ নামডাক ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় তা এখন অতীত। গত বছর প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে গোপিবাগের দলটি। ৪৬ বছর পর তাদের এমন পরিণতিতে সাবেকদের অনেকেরই ক্ষরণ হচ্ছে। এবার তো ফুটবল থেকে পুরোপুরি দূরেই চলে গেলো ক্লাবটি। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগেও খেলছে না দলটি!

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১২টি দল নিয়ে হবে এই আসর ।বাফুফের এলিট একাডেমি সহ আরও দুটি নতুন দল খেললেও নেই ঐতিহ্যবাহি ব্রাদার্স ইউনিয়ন।অথচ এই লিগে ভালো করতে পারলেই আগামীতে সুযোগ হতো প্রিমিয়ার লিগে ফেরা। কিন্তু এখন অংশ না নেওয়াতে সেই পথও রুদ্ধ হয়ে গেলো!

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র-সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী হতাশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হলে যেইসব কাগজাদি দেওয়া দরকার তার কিছুই দেয়নি ব্রাদার্স ইউনিয়ন।নামও নিবন্ধন করেনি। আমরা যতদূর জানি তারা অংশ নিচ্ছে না। আসলে ব্রাদার্সের মতো ঐতিহ্যবাহি দলের লিগে অংশগ্রহন না থাকটা দুঃখজনক।’

৪৬ বছরে ব্রাদার্স ইউনিয়ন লিগ শিরোপা সহ অনেক সাফল্য পেয়েছে। তবে অনেক দিন ধরেই তাদের দূরবস্থা চলছে। এখন চ্যাম্পিয়নশিপে লিগে অংশ না নেওয়ায় প্রশ্ন উঠেছে ফুটবল থেকে কী ক্লাবটি হারিয়ে যাচ্ছে কিনা? ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন মহি অবশ্য বলেছেন,‘আগে ক্লাবটি গোছানো দরকার। চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেবো কিনা তা এখনও জানি না। ক্লাবের ফুটবল ম্যানেজারের সঙ্গে আলোচনা দেখবো। আর যদি অংশ নেওয়ার সময় না থাকে তাহলে কী করার আছে। অংশ নেবো না।’

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে