আবাহনীর অনুশীলনে কলিনদ্রেসের না থাকার কারণ জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ২০:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০:৩১

এবারের মৌসুমে প্রথমবার আবাহনী লিমিটেডে খেলতে এসেছেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। স্বাধীনতা ও ফেডারেশন কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। যদিও প্রিমিয়ার লিগ ফুটবল শুরুর আগে আবাহনীর অনুশীলনে তিনি এখনও যোগ দেননি। কলিনদ্রেসের না থাকার কারণ জানিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির কোচ মারিও লেমস।

কলিনদ্রেসের মা অসুস্থ। এজন্য দেশে ফিরে গেছেন কোস্টারিকান ফরোয়ার্ড। আবাহনীকে ফেডারেশন কাপ জিতিয়েই ঢাকা ছাড়েন তিনি। মায়ের পাশে সময় কাটাতে ক্লাব থেকে ছুটি নিয়ে গেছেন। বর্তমানে দলের অনুশীলন পুরোদমে শুরু হলেও কোস্টারিকার তারকা ফিরবেন দিনকয়েক পর।

কলিনদ্রেসের ছুটি প্রসঙ্গে আবাহনীর পর্তুগিজ কোচ লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেসের মা অসুস্থ। মাকে দেখতে দেশে ফিরে গেছে সে। ও আমাদের কাছ থেকে ছুটি নিয়ে গেছে, সপ্তাহখানেকের জন্য। আশা করছি, আগামী ২৪ কিংবা ২৫ জানুয়ারি দলের অনুশীলনে যোগ দেবে।’

আজ (শুক্রবার) আবাহনী ক্লাব পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। স্প্যানিশ এই কোচের পরিদর্শন প্রসঙ্গে লেমস বলেছেন, ‘জাতীয় দলের কোচ এসে সবকিছু জানতে চাইলেন। ঘুরেফিরে দেখলেন। এটা ভালো হয়েছে। এতে করে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের