প্রিমিয়ার লিগ ফুটবল

অভিষেকেই বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতার চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬

ধারে-ভারে বসুন্ধরা কিংসের চেয়ে অনেক পিছিয়ে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। তারপরও প্রিমিয়ার ফুটবল লিগের অভিষেক ম্যাচে চমক দেখিয়েছে তারা। আজ (বৃহস্পতিবার) বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে লিগে দারুণ সূচনা করেছে জিল্লুর-মুরাদরা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বসুন্ধরা আক্রমণে এগিয়ে ছিল। যদিও প্রথমার্ধে রবিনিয়ো-ভ্রানিয়েস-সুমন রেজার নেতৃত্বে আক্রমণভাগ স্বাধীনতার রক্ষণে খুব একটা ভয় ছড়াতে পারেনি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দেসের অভাব অনুভূত হয়েছে। বরং প্রতিআক্রমণ নির্ভর খেলে স্বাধীনতা এই অর্ধে ২ গোলের লিড নেয়।

প্রথমার্ধের ২২ মিনিটে স্বাধীনতা এগিয়ে যায়। ডান দিক থেকে পোলিশ ফরোয়ার্ড রাফায়েল জাবোরোভস্কির ডান প্রান্ত থেকে আড়াআড়ি ক্রস আতিকুর রহমান ফাহাদ হাত দিয়ে আটকালে স্পট কিকের বাঁশি বাজান রেফারি।

এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় উত্তেজনা। ফাহাদ, বিশ্বনাথ ঘোষ, খালিশ শাফিই, স্তোয়ান ভ্রানিয়েসরা রেফারিকে ঘিরে ধরেন। একপর্যায়ে সহকারী রেফারিকে ধাক্কাও দেন বসুন্ধরার খেলোয়াড়রা। এরপর পেনাল্টি থেকে গোলকিপারের বিপরীত দিক দিয়ে স্বাধীনতাকে ঠিকই এগিয়ে নেন বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকার নেদো তুর্কোভিচ।

পিছিয়ে পড়ে বসুন্ধরা ২৭ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল। যদিও বক্সের ভেতর থেকে ভ্রানিয়াসের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। চার মিনিট পর রবিনিয়োর ফ্রি কিকও একইভাবে বেরিয়ে যায়।

৩৭ মিনিটে সারোয়ার জাহানকে প্রথমবার ভালো পরীক্ষা নেন ভ্রানিয়েস। বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ডের বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন স্বাধীনতা গোলকিপার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল করে বসুন্ধরাকে আরও পিছিয়ে দেয় স্বাধীনতা। নোদেকে বল বাড়িয়ে একটু এগিয়ে যাওয়া জিল্লুর রহমান ফিরতি পাস পেয়ে বাড়ান বক্সে। সামনে থাকা বসুন্ধরার সোহেল রানা পারেননি জিল্লুরের পাস আটকাতে। বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ১১ নম্বর জার্সিধারী রাসেল আহমেদ।

৬৮ মিনিটে তিনটি পরিবর্তন এনে সফল হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ইয়াসিন আরাফাত, তৌহিদুল আলম সবুজ ও ওবায়দুর রহমান নবাব নামেন ফাহাদ, সুমন রেজা ও মাশুক মিয়া জনির জায়গার। এর ৫ মিনিট পর কিংস ম্যাচে ফেরে বদলি খেলোয়াড়দের সৌজন্যে। আরাফাতের লং পাসে স্বাধীনতার ডিফেন্ডার হাসান মুরাদের নাগালে থাকলেও ক্লিয়ার করতে পারেনি। লাফিয়ে ওঠা বল হেডে জালে জড়িয়ে দেন সবুজ।

এক গোল শোধ দিয়ে বসুন্ধরা ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষরক্ষা হয়নি। শেষ দিকে চেষ্টা করেও স্কোরলাইনে কোনও পরিবর্তন আনতে পারেনি তারা।

নবাগত স্বাধীনতা প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট নিয়ে জয়োল্লাস করেছে। ম্যাচশেষে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন রবিনিয়ো-বিশ্বনাথরা। পুলিশের হস্তক্ষেপে যদিও ঘটনা বেশিদূর গড়ায়নি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী