ভারত থেকে ‘সুখবর’ নিয়ে ফিরলেন আবাহনী মিডফিল্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০

স্বাধীনতা কাপের ফাইনালে চোট পেয়েছিলেন আবাহনী লিমিটেডের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। এজন্য উন্নত চিকিৎসা করাতে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসকদের কাছ থেকে আশার কথা শুনেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলার। পায়ে আর অস্ত্রোপচার করা লাগছে না তার। নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম চালিয়ে গেলেই আবার মাঠে ফিরতে পারবেন হৃদয়।

বেঙ্গালুরু থেকে গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় ফিরেছেন হৃদয়। তবে পায়ে অস্ত্রোপচার না লাগলেও শিগগিরই হয়তো মাঠে ফেরা হচ্ছে না তারা।

বাংলা ট্রিবিউনকে এই মিডফিল্ডার বলেছেন, ‘বেঙ্গালুরুর ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন, পায়ে অপারেশন লাগবে না। এটা স্বস্তির খবর। ফিজিওথেরাপিসহ কিছু ব্যায়াম দিয়েছে। তা করতে বলেছে। তবে সহসাই মাঠে ফেরা হচ্ছে না। ফিরতে কয়েক মাস লেগে যেতে পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
তিন লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
সর্বশেষ খবর
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
একদিনের ব্যবধানে সোনার দামে বড় পতন
একদিনের ব্যবধানে সোনার দামে বড় পতন
সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রা, হংকংয়ে অদ্ভুত অভিজ্ঞতা
সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রা, হংকংয়ে অদ্ভুত অভিজ্ঞতা
সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে 
সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে 
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?