মেসির চেয়ে ‘দুর্ভাগা’ আর কেউ নেই!

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২১

বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন লিওনেল মেসি। অনেক নাটকীয়তা শেষে ন্যু ক্যাম্পে থাকা হয়নি তার। আশৈশবের ক্লাব ছেড়ে কোথায় যাচ্ছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার, সেটা জানার আগ্রহ ছিল চরমে। নানা গুঞ্জনের পর আর্জেন্টাইন অধিনায়ক যোগ দেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। নতুন শহর, নতুন প্রতিযোগিতায় যদিও সুবিধা করতে পারছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ফরাসি ক্লাবটিতে, বিশেষ করে লিগ ওয়ানে ভীষণ সংগ্রাম করছেন তিনি। তবে এটাও ঠিক, ভাগ্যও সহায় হচ্ছে না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের।

পিএসজিতে একঝাঁক তারকা খেলোয়াড়। মেসি যাওয়াতে তাদের আক্রমণভাগ আরও ধারালো হবে, সেটাই ছিল প্রত্যাশিত। যদিও দেখা যাচ্ছে অন্য চিত্র। লিগের প্রায় ম্যাচেই ভুগছেন আর্জেন্টাইন তারকা। অনেকে এজন্য পিএসজির খেলার ধরন ও কম্বিনেশনকে সামনে আনছেন। তবে এটাও সত্যি, পিএসজিতে দুর্ভাগ্য আষ্টেপৃষ্ঠে ধরেছে মেসিকে! বার-ভাগ্য বারবার হতাশায় ডোবাচ্ছে এ বছর সপ্তম ব্যালন ডি’অর জেতা তারকাকে।

ওপ্টার হিসাব বলছে, এবারের মৌসুমে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে ‘দুর্ভাগা’ মেসি। তার চেয়ে বেশি শট বারপোস্টে লেগে ফেরেনি আর কারও। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানো পর এবারের মৌসুমে ছয়বার তার চেষ্টা ফিরেছে বারপোস্টে প্রতিহত হয়ে। এ জায়গায় আরেকজন মেসির মতো নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। ব্রেন্টফোর্ডের বায়ার্ন এমবেউম্বোকেও মেসির মতো ছয়বার হতাশ করেছে বারপোস্ট।

সবশেষ মেসির শট বারে লেগেছে ফিরেছে পিএসজির গত লিগ ওয়ান ম্যাচেই। তার দুর্দান্ত ফ্রি কিক মানবদেয়ালের ওপর দিয়ে গেলেও বারে আঘাত করে। যদিও একেবারে খালি হাতে ফেরেননি এবার। লিলের বিপক্ষে পিএসজির জেতা ৫-১ গোলে জেতার ম্যাচে একবার স্কোরশিটে নাম তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

পিএসজিতে আসার পর ১৩ লিগ ম্যাচে মেসি পেয়েছেন মাত্র ২ গোল! এই পরিসংখ্যান মোটেও মেসিসুলভ নয়। তবে চ্যাম্পিয়নস লিগে সাবেক বার্সেলোনা তারকা আছেন চেনা ছন্দে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফরাসি ক্লাবটির হয়ে ৫ ম্যাচে করেছেন ৫ গোল।

/কেআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম