ছেলের অভিষেক ম্যাচ দেখে উচ্ছ্বসিত কায়সার হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ২৩:২৫আপডেট : ০৫ মার্চ ২০২২, ২৩:২৫

একসময় দেশের ফুটবলে তারকা ডিফেন্ডার ছিলেন কায়সার হামিদ। জাতীয় দল ও মোহামেডানের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তার পথ অনুসরণ করে ছেলে সাদাত হামিদ এখন পেশাদার ফুটবলার। প্রিমিয়ার লিগে মোহামেডানের ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিতে অভিষেক হলো তার। বসুন্ধরা কিংসের বিপক্ষে ১৫ মিনিটের জন্য মাঠে নেমে ঝলক দেখিয়েছেন এই তরুণ ফুটবলার।

শনিবার (৫ মার্চ) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে ছেলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত বাবা। যদিও ২-০ গোলে হেরেছে মোহামেডান।

ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষের দিকে ২৩ নম্বর জার্সি পরে মাঠে নামেন সাদাত হামিদ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। যদিও তার পছন্দ বাবার মতোই সেন্ট্রাল ডিফেন্স। ১৫ মিনিট মাঠে একবার ভালো ট্যাকলও করেছেন। গ্যালারি থেকে বাবা-মা খেলা দেখেছেন।

ম্যাচ শেষে কায়সার হামিদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও প্রিমিয়ার লিগে প্রথমবার মাঠে নেমেছে। ভালোই খেলেছে। সাদাত ম্যাচে যেভাবে ট্যাকল করে খেলেছে তাতে অনেকেই আমার ছায়া দেখতে পেয়েছে। আগামীতে সুযোগ আছে ওর ভালো করার। আমি চাই সাদাত ধীরে ধীরে এগিয়ে যাক।’

মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেন অবশ্য সাবধানী মন্তব্য করেছেন, ‘সাদাত অনেক পরিশ্রম করছে। নির্দেশনা অনুযায়ী খেলেছে। তবে এখনই কায়সার হামিদের সঙ্গে ওর তুলনা করা ঠিক হবে না।’

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী