কাজী নাবিল আহমেদ করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৬:১৭আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:২৮

করোনাভাইরাস প্রতিরোধে ডাবল ডোজ টিকা নেওয়া ছিল আগেই। গত জানুয়ারিতে বুস্টার ডোজও নিয়েছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তারপরও করোনা থেকে রক্ষা পেলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই সহ-সভাপতি। ৮ মার্চ করোনা পজিটিভ হয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক পেজে করোনায় আক্রান্তের খবর দিয়েছেন কাজী নাবিল। সেখানে আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব সামলানো এই বাফুফে কর্তা লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ, মাঝারি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করছি। ধীরে ধীরে আমি সুস্থতার পথে।’

এরপরই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ লিখেছেন, ‘আপনারা সবাই সতর্ক থাকবেন ও করোনা প্রতিরোধের নিয়মনীতি মেনে চলবেন। আপনাদের সবাইকে করোনার টিকা ও বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ করছি। আমার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম