থ্যাঙ্কগডের সঙ্গে সংঘর্ষে মাথায় ১৭টি সেলাই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ২২:৫৮ আপডেট : ১১ মার্চ ২০২২, ২২:৫৮

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষকে বড় ব্যবধনে বিধ্বস্ত করার দিনে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির গোলকিপার হামিদুর রহমান রিমন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে তার মাথায় পড়েছে ১৭টি সেলাই!

মূলত ম্যাচের শেষ দিকে নিয়মিত গোলকিপার আনিসুর রহমান জিকোকে তুলে নিয়েছিলেন অস্কার ব্রুজন। জিকোর জায়গায় শেষ ১০ মিনিট বদলি হিসেবে খেলেন তরুণ হামিদুর রহমান রিমন। নামার পরই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি। চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগডের সঙ্গে সংঘর্ষে আঘাত পান মাথায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ম্যাচশেষে তাকে হাসপাতালেও নিতে হয়েছে। সেখানেই সেলাই দেওয়া হয়েছে মাথায়। যদিও সিটি স্ক্যান রিপোর্টে অন্য কোনও সমস্যা ধরা পড়েনি।

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘হামিদুর এখন ভালো আছেন। তার মাথায় ১৭টি সেলাই পড়েছে। ডাক্তাররা বলেছে ভয়ের কোনও কারণ নেই। আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়