অবশেষে ঢাকায় প্রবাসী ফুটবলার ফাহামিদুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মে ২০২৫, ১০:১৮আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:২৮

গত মার্চে ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে রাখা হয়নি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে। এ নিয়ে প্রবল সমালোচনার মধ্যে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় মিছিল মিটিংও কম হয়নি। সমালোচনার মুখে এবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফাহামিদুলকে ডাকা হয়েছে। বুধবার সকালে এই ফরোয়ার্ড ঢাকার মাটিতে পা রেখেছেন। 

বিমানবন্দরে সমর্থকদের একটি অংশ ফাহামিদুলের আসা নিয়ে স্লোগান দিয়েছে, ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড...ফাহামিদুল...ফাহামিদুল...।’

৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটায় ফাহামিদুল ঢাকায় পৌঁছান।  

ফাহামিদুলের জন্য ঢাকা বিমানবন্দরে বাফুফের প্রটোকল অফিসার ছিলেন৷ সমর্থকদের স্লোগানের মুখে ভিড় এড়িয়ে কোনোমতে তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত জায়গা ছাড়েন সেই কর্মকর্তা। 

পরশু জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলাররাও হোটেলে উঠবেন। তবে সবার আগে যোগ দিলেন ফাহামিদুল। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি