আবাহনীকে সমীহ করছে ভারতীর ক্লাব, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ২১:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১:১৪

আবাহনী লিমিটেডের অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনের সঙ্গে প্রগাঢ় বন্ধুত্ব মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের। কিন্তু যতই বন্ধুত্ব থাকুক না কেন, মাঠের খেলাতে কোনও ছাড় নেই। আগামীকাল (মঙ্গলবার) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে দুই বাংলার দুই ঐতিহ্যবাহী দল। এএফসি কাপে প্লে-অফ ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগানের অধিনায়ক আবাহনীকে সমীহ করছেন। একই সঙ্গে জয়ের প্রত্যাশাটা জানিয়ে রাখলেন।

প্রীতম প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছেন। মাঝে অন্য ক্লাব ঘুরে ২০২০ থেকে আবারও সবুজ-মেরুনের ডেরাতে আছেন। দুই বছরে খেলেছেন ৪৪ ম্যাচ। রাইট ব্যাক পজিশনে খেলে গোল তার দুটি।

আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এসে প্রীতম প্রতিপক্ষ আবাহনীকে সমীহ করে বলেছেন, ‘আমি মনে করি, তারা খুবই ভালো দল। তাদেরকে সম্মান করি। তারা তাদের খেলা খেলবে, আমরা আমাদের খেলা খেলবো। আমি মনে করি, সেরা দলটাই জিতবে।’

শুধু ক্লাব পর্যায় নয়, বাংলাদেশ-ভারত ম্যাচে সমান প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রীতম তাই সরাসরি বলেছেন, ‘আমরা জাতীয় দল বা ক্লাব পর্যায়ে যখনই খেলি না কেন, বাংলাদেশ দল, তাদের ক্লাব আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ থাকে। তবে এবার ভিন্ন ম্যাচ, আশা করি আমরা জিতবো।’

রাইট ব্যাক পজিশনে প্রীতমকে বিশেষ করে রুখতে হবে আবাহনীর দানিয়েল কলিনদ্রেসকে। কোস্টারিকার ফরোয়ার্ডকে কীভাবে আটকাবেন ২৮ বছর বয়সী তারকা, তা ম্যাচেই পরিষ্কার হবে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের