বিশ্বকাপ বাছাই

ব্রাজিলের বিপক্ষে পুনরায় খেলতে আপত্তি আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৮:২৫আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৮:২৫

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনার পারদ এমনিতেই চড়া থাকে। তার ওপর লড়াইটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের। গোটা ফুটবল বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল লাতিন আমেরিকার সুপার ক্লাসিকো। কিন্তু ম্যাচের স্থায়ী হলো মোটে ৫ মিনিট! ব্রাজিলের স্বাস্থ্য অধিদফতরের হানায় বন্ধ হয়ে যায় খেলা। সেই ম্যাচটিই পুনরায় খেলার নির্দেশ দিয়েছে ফিফা। তবে তাতে ঘোর আপত্তি আর্জেন্টিনার।

গতকাল (শুক্রবার) আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো ফিফার একটি চিঠি ছেপেছে। যেখানে জানানো হয়েছে, ‘স্থগিত’ হয়ে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি পুনরায় খেলতে হবে ২২ সেপ্টেম্বর। এখানেই বেঁকে বসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাদের দাবি, নতুন করে ম্যাচটি খেলার কোনও কারণই দেখে না। কারণ ম্যাচটি বন্ধ হয়ে যাওয়াতে তাদের কোনও হাত নেই। এজন্য ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

সংস্থাটির উপদেষ্টা আন্দ্রেস উরিচ এক আর্জেন্টাইন টেলিভিশনকে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি (পুনরায় ম্যাচ খেলার) সিদ্ধান্তটা অন্যায্য। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনার কারণে ম্যাচটি বাতিল হয়নি। আমরা মনে করি, আমাদের জায়গা পরিষ্কার। এই কারণে আমরা আদালতে যাবো।’

গত বছরের ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে হওয়া ওই ম্যাচ টিকেছিল মোটে ৫ মিনিট। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোডিভ-নীতি ভঙ্গ করায় দেশটির স্বাস্থ্য অধিদফতর মাঠে ঢুকে পড়ে। অনেক জলঘোলার পর বাতিল হয়ে যায় লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচটি।

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী