স্কোর যাই হোক, রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১৯:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৯:৪৬

বারুদে এক ম্যাচ মঞ্চায়িত হয়েছে ইতিহাদ স্টেডিয়ামে। রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের গোল সংখ্যা আরও বাড়তে পারতো। সুযোগ নষ্ট ও দুর্ভাগ্যে তা হয়নি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের এমন পারফরম্যান্স ও জয়ের পরও পা মাটিতেই রাখছেন দলটির কোচ পেপ গার্দিওলা। কারণ রিয়াল মাদ্রিদের সামর্থ্য সম্পর্কে তার ভালোই জানা!

প্রথম লেগ বড় ব্যবধানে জেতার পরও অনেক কোচকে বলতে শোনা যায়, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। গার্দিওলা তাদেরই দলে। তবে প্রতিপক্ষের নাম যখন রিয়াল, তখন আসলেই নির্ভার থাকা যায় না। ম্যান সিটি কোচ তাই ভীষণ সতর্ক। সেমিফাইনালের প্রথম লেগ জেতার পর গার্দিওলা বলেছেন, ‘দুর্দান্ত এক ফুটবল ম্যাচ। চমৎকার সব খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স। এই প্রতিযোগিতা জিততে হলে যেটা করা দরকার, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার সামনের সব পরিস্থিতি অতিক্রম করতে হবে।’

ঘরের মাঠে জয়, পারফরম্যান্সও ছিল চোখ জুড়ানো। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে সেটি ধরে রাখলেই তো হয়! তবে দলটি রিয়াল বলেই আগে থেকে কিছু বলা মুশকিল। গার্দিওলাও খুব ভালো করে জানেন কথাটা, ‘ফলাফল আরও অনেক ভালো হতে পারতো। তবে রিয়াল মাদ্রিদ তো সবসময় রিয়াল মাদ্রিদই। আপনি এক গোল, দুই গোল কিংবা তিন গোলে এগিয়ে থাকলেও কোনও অর্থ রাখে না, আপনাকে দুই ম্যাচেই ভালো পারফর্ম করতে হবে।’

৪ গোল দিলেও বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছে ম্যান সিটি। যদিও সুযোগ নষ্ট নিয়ে আফসোস নেই গার্দিওলার, ‘আমরা ওগুলো মিস করেছি, তবে তৈরিও তো করেছি আমরাই। তাই পারফরম্যান্স নিয়ে আমার কোনও অভিযোগ নেই। গোটা বিশ্বের সামনে আমরা যেভাবে পারফর্ম করেছি, আমি ভীষণ গর্বিত।’

/কেআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী