টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামালকে হারালো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৮:৩৮আপডেট : ০৮ মে ২০২২, ১৮:৩৮

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২১-২২ এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

খেলাটি শনিবার (৭ মে) বিকালে রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স শাখার এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৮ মে) এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এম এস বাবলুর ৬২ মিনিটের মাথায় দেওয়া গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ হয়। এবারের লিগে এই প্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ পুলিশের কাছে পরাজিত হলো।

লিগে ১৪ ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের অর্জন ১৯ পয়েন্ট। এর আগে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্যায়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলাটি ০-০ গোলে ড্র হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
ঢাকার দুই ডিসির রদবদল
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন