জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৬:০৬আপডেট : ১০ মে ২০২২, ১৬:২৩

ক্রীড়াঙ্গনে কাজের স্বীকৃতি হিসেবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর সেরা খেলোয়াড় ও সংগঠক এই সম্মাননা পেয়ে থাকেন। অন্যতম সেরা সংগঠক হিসেবে ২০১৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদ। আজ (মঙ্গলবার) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন।

এবার ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৫ জন খেলোয়াড় ও সংগঠককে একসঙ্গে ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন।

ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠকের পুরস্কার পাচ্ছেন কাজী নাবিল। এই অর্জনে ভীষণ আনন্দিত তিনি। বাংলা ট্রিবিউনের কাছে কাজী নাবিল সেই অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘আমি অত্যন্ত আনন্দিত। সরকারের কাছে কৃতজ্ঞও এই পুরস্কারের জন্য। আমি অনেক দিন ধরে ক্রীড়াঙ্গনে তথা ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাকে আরও বেশি উদ্দীপনা দেবে ক্রীড়াঙ্গনে ভালো কাজ করে যাওয়ার জন্য।’

কাজী নাবিল প্রায় দুই যুগ হলো ক্রীড়াঙ্গনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ২০০০ সালে আবাহনী লিমিটেডের পরিচালক হয়েছেন। ২০০৪ সাল থেকে ঐতিহ্যবাহী ক্লাবটির ফুটবল কমিটিতে আছেন। এছাড়া ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জও তিনি।

ক্লাবের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সহ-সভাপতির পদে বসেছেন চতুর্থ মেয়াদে। সবশেষ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো সহ-সভাপতিও নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কার জন্য মনোনীত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী নাবিল, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমাকে সামনের দিকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। আমার ক্লাব আবাহনী লিমিটেডের সব কর্মকর্তা ও সমর্থকের কাছেও কৃতজ্ঞতা।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি