জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় কাজী নাবিলকে বাফুফে সভাপতির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ০১:১৪আপডেট : ১৫ মে ২০২২, ০১:৪৮

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার  পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

একজন সংগঠক হিসেবে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এমন প্রাপ্তির পর নানান দিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন অভিনন্দনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছাও দিয়েছেন কাজী নাবিলকে।

শনিবার (১৪ মে) বাফুফে কার্যালয়ে অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে অভিনন্দনের পাশাপাশি কাজী নাবিলের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ক্রীড়া পুরস্কার পাওয়া বাফুফের আরেক সদস্য ইলিয়াস হোসেনকেও শুভেচ্ছা জানানো হয়।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি