এশিয়ান কাপ ফুটবল: ছিটকে গেলেন বাংলাদেশ গোলকিপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ০০:২৭আপডেট : ১৭ মে ২০২২, ০০:৩৮

কিছুদিন ধরেই তলপেটে ব্যথা অনুভব করছিলেন আবাহনীর অভিজ্ঞ গোলকিপার শহিদুল আলম সোহেল। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন। শুধু তা-ই নয়, আগামী তিন সপ্তাহ ফুটবলীয় কার্যক্রমের বাইরে থাকতে হবে তাকে। এর অর্থ দাঁড়াচ্ছে, জুনে বাংলাদেশ দলের এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে সোহেলের খেলা হচ্ছে না।

তাই সোমবার জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দিতে পারেননি এই গোলকিপার।

আগামী ৮ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্যে আজ (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করবেন কোচ হাভিয়ের কাবরেরা।

সোমবার শুধু সোহেল নন, স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনও ক্যাম্পে যোগ দেননি। আজ তিনি যোগ দেবেন বলে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে এই সাবেক ফুটবলার বলেছেন, ‘সোহেল চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে। যে কারণে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে পারছে না। আর জীবন কাল (মঙ্গলবার) দলের সঙ্গে যোগ দেবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি