এমবাপ্পের চুক্তি সেরে পিএসজির শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২২, ১১:৫৫আপডেট : ২২ মে ২০২২, ১১:৫৯

লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। যেহেতু লিগের শেষ ম্যাচ, শিরোপা উদযাপনের সব আয়োজন আগে থেকে প্রস্তুত ছিল। তবে ম্যাচ শুরুর আগেই একদফা উৎসব হয়ে গেলো প্যারিস সেন্ত জার্মেইয়ে। শিরোপা উদযাপনের চেয়ে কোনও অংশে কম নয় এই আনন্দ। দীর্ঘ এক বছরের গুঞ্জন-আলোচনা-জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিলিয়ান এমবাপ্পেকে ঘরে রেখে দেওয়ার আনুষ্ঠানিকতা সারা হয়েছে যে মেসের বিপক্ষে ম্যাচের আগে। শনিবারের রাতটা তাই পিএসজি ও ক্লাবটির সমর্থকদের জন্য ছিল ‘ডাবল’ উৎসবের!

পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন এমবাপ্পে। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি ক্লাবটিতে থাকবেন এই ফরোয়ার্ড। মেসের বিপক্ষে ম্যাচের আগে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে ‘২০২৫’ লেখা জার্সি তুলে ধরেন এমবাপ্পে। এরই সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্ক ডু প্রিন্সেসের দর্শকের সঙ্গে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জানিয়ে দেওয়া হয়, ঘরের ছেলেকে ঘরেই রেখে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

একই সঙ্গে অবসান ঘটে পিএসজি-এমবাপ্পে-রিয়াল মাদ্রিদের ত্রিমুখী লড়াইয়ের। দিনকয়েক আগে ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন ছিল, নতুন ঠিকানা হিসেবে রিয়ালকে বেছে নিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে দুই দিনের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। আরও তিন বছর প্যারিসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে।

ঘরের মাঠে মেসের বিপক্ষে নামার আগে এমবাপ্পে নিজেই জানিয়ে দেন, তিনি থাকছেন পিএসজিতে। এরপর ম্যাচ শুরুর আগে সেটি পায় আনুষ্ঠানিকতা। ফরাসি এই তারকা তার নতুন চুক্তি উদযাপন করেছেন হ্যাটট্রিক দিয়ে। মেসকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে তার গোল তিনটি। বাকি দুটি করেছেন নেইমার ও পিএসজির হয়ে শেষবার মাঠে নামা আনহেল দি মারিয়া।

সবকিছু যেন চাওয়া মতোই হয়েছে পিএসজির। লিগ মৌসুমের শেষ ম্যাচে এমবাপ্পেকে ধরে রাখার ঘোষণা, মাঠে সেই এমবাপ্পের হ্যাটট্রিকেই বড় জয় এবং সবশেষে শিরোপা উৎসবে মাতোয়ারা। প্যারিসের ক্লাবটি চার ম্যাচ আগে গত মাসে দশম লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে। মৌসুমের শেষ ম্যাচে এসে সেই শিরোপা উদযাপন করেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

/কেআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি