কমলাপুরে ফর্টিসের উৎসব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ০০:৩৭ আপডেট : ০২ জুন ২০২২, ০০:৪২

গত মৌসুমে দুই পয়েন্টের জন্য প্রিমিয়ার ফুটবল লিগে জায়গা করে নিতে পারেনি ফর্টিস এফসি। এবার দুই ম্যাচ বাকি থাকতেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা অনেকটাই নিশ্চিত করেছে দলটি। এখন ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করলেই শীর্ষ লিগে খেলতে আর কোনও বাধা থাকবে না তাদের।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই ম্যাচ হাতে রেখে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে করপোরেট ক্লাবটি। তবে এখনো চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা নিশ্চিত হয়নি দলটির। 

বুধবার (১ জুন) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে কারওয়ান বাজারের বিপক্ষে ফর্টিসের দরকার ছিল ন্যুনতম ড্র, কিন্তু এমন সমীকরণের ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় দলটি। হ্যাটট্রিক করেছেন হাসানুজ্জামান। বাকি দুই গোল জিকু ও বোরহানের। জিতেই উতসব করেছে বিজয়ী দলের খেলোয়াড়রা।

আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হবে দুই দলের, আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নতি হবে দুটি দলের। সেক্ষেত্রে ফর্টিসের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আরও একটি দল প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার কথা।

পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকায় বেশ এগিয়ে আছে আজমপুর ফুটবল ক্লাব, উত্তরা। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। তৃতীয় স্থানে থাকা নোফেল স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট।

এই প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফর্টিস এফসি এখন ক্লাব লাইসেন্সিং পূরণ করতে পারলেই প্রিমিয়ার লিগে খেলতে পারবে। এছাড়া লিগে খেলবে আরও একটি দল।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে