৬০ বছর পর হার, জড়িয়ে থাকলো বিতর্কও

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২২, ১৩:৩১আপডেট : ০৫ জুন ২০২২, ১৪:২৮

নেশন্স লিগে লজ্জাজনক হার দেখেছে ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে হাঙ্গেরির কাছে হেরেছে ১-০ গোলে। লজ্জাজনক এজন্যই বলা হচ্ছে, ইংল্যান্ড ৬০ বছর পর এই প্রথম তাদের কাছে হেরেছে।

অবশ্য হার ছাপিয়েও ম্যাচটা আলোচনায় ভিন্ন এক বিতর্কে। শুরুতেই বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে এই ম্যাচ। অবশ্য আগে থেকেই এই ধরনের বিতর্কের জন্য হাঙ্গেরির দুর্নাম রয়েছে। যার খেসারত দেওয়ার কথা ছিল এই ম্যাচটায়।

উয়েফার নির্দেশনা অনুসারে বুদাপেস্টে ম্যাচটি হওয়ার কথা ছিল রূদ্ধদ্বার স্টেডিয়ামে। গত ইউরোতে সমর্থকরা বর্ণবাদী ও সমকামী বিদ্বেষী আচরণ করায় শূন্য স্টেডিয়ামে তিনটি ম্যাচ আয়োজনের শাস্তি পায় হাঙ্গেরি। কিন্তু ম্যাচ শুরু হলে দেখা যায়, স্টেডিয়াম মোটেও দর্শকশূন্য নয়! উয়েফারই এক নিয়ম ব্যবহার করে সেখানে হাজির করানো হয় ৩০ হাজার দর্শক। যার প্রায় বেশির ভাগই ছিল স্কুল-শিশু। সঙ্গে থাকে তাদের অভিভাবকেরাও।

অথচ এই শিশু-শ্রেণির দর্শকদের উপস্থিতির পরেও নিজেদের বিতর্ক মুক্ত রাখতে পারেনি হাঙ্গেরি। ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে স্টেডিয়াম থেকে ছুটে আসে দুয়োধ্বনি।

ম্যাচের পর মাঠ থেকে দুয়ো আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও, ‘আমার মাথায় আসে না, এই প্রতীকী প্রতিবাদের বেলায় কীভাবে দুয়োধ্বনি উঠে।’

এর পর অবশ্য মাঠের খেলায় হতাশ করেছে ইংল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে গোল হজম করে তারা। পরে এই গোলটা হয়ে থাকে জয় নির্ধারক। একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন ডমিনিক সোবোসলাই।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের