বিশ্বকাপে ফিরছে জিদানের ঢুস

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২২, ১৫:৪৮ আপডেট : ০৭ জুন ২০২২, ১৫:৫২

২০০৬ বিশ্বকাপের একটি ঘটনা আজও অম্লান জিনেদিন জিদানের কল্যাণে। বোনকে নিয়ে বাজে কথা বলায় ফরাসি কিংবদন্তি ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরেছিলেন। যে কারণে ফাইনালের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে মাশুল দিতে হয় ফরাসিদের। জিদান লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়ে খেলা ফ্রান্স পরে তো টাইব্রেকারেই ইতালির কাছে হেরেছে ৫-৩ গোলে।    

সেদিনকার ঘটনা অমর করে রাখতে ভাস্কর্যও বানানো হয় ২০১৩ সালে। যার কারিগর ছিলেন জিদানের মতো আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি শিল্পী আদেল আবদেসসামেদ। ১৬.৪ ফুট উচ্চতার ‘ক্যু দে তেতে’ নামের ব্রোঞ্জ ভাস্কর্যটি ওই বছর স্থাপন করা হয়েছিল দোহায় সমুদ্রের পাশের এক সড়কে। কয়েক দিন পর দেখা যায় ভাস্কর্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে। মুসলিম প্রধান দেশ হওয়াতে সমালোচনা উঠে যে তাতে ‘মূর্তিপূজা’ ও ‘সহিংসতা’র বিষয়টি তুলে ধরা হচ্ছে।  

নতুন করে কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও সেটি পুনঃস্থাপিত হতে যাচ্ছে। যার মালিক কাতার জাদুঘর। জাদুঘরটির প্রধান ও কাতারের আমিরের বোন শেখ আল মায়াসা আল থানি সামাজিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বলেছেন, ‘সমাজে বিবর্তন আসে। এটা হতে সময় লাগে। মানুষ শুরুতে হয়তো সমালোচনা করে। কিন্তু পরে বুঝতে পারে, তাতে অভ্যস্তও হয়ে উঠে।’

এই বক্তব্যের মাধ্যমে হয়তো প্রথম দিককার ঘটনার কথাই উল্লেখ করেছেন আল মায়াসা আল থানি। তিনি বলেছেন, শুরুতে যেস্থানটিতে ভাস্কর্য বসানো হয়েছিল সেটি সঠিক ছিল না। এখন সেটি দোহার নতুন ক্রীড়াজাদুঘরে বসানো হবে।  

আল মায়াসা সাংবাদিকদের বলেছেন, এই ভাস্কর্যটি প্রদর্শনের উদ্দেশ্যই হচ্ছে খেলোয়াড়দের ওপর যে ধরনের মানসিক চাপ যায়, সেটি উত্থাপন এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন। তিনি আরও বলেছেন, ‘জিদান কাতারের ভালো বন্ধু। আরব বিশ্বেরও তিনি একজন মহান আদর্শ। শিল্প আর যে কোনও কিছুর মতোই আস্বাদন করার বিষয়। আমাদের লক্ষ্য হচ্ছে জনসাধারণের ক্ষমতায়ন।’

             /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ
সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’