স্কুল ফুটবলের শিরোপা গেলো নীলফামারীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২১:৪২আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:৪৪

গ্রুপ পর্বে যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ৪ গোলে হারতে হয়েছিল। ফাইনালে তাদের সামনে পেয়ে প্রতিশোধের সঙ্গে ট্রফি জয়ের স্পৃহা নিয়ে খেলেছে ছমির উদ্দিন স্কুল। নীলফামারীর এই স্কুলের ফুটবলাররা চমকই দেখিয়েছে। নাইম ইসলামের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয়ে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর স্কুলটি।

আজ (বুধবার) রাজধানীর পল্টন মাঠে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ট্রফির জন্য শুরু থেকেই দুই স্কুল নৈপুণ্য দেখিয়েছে। তবে ৩০ মিনিটে নাইমের দেওয়া দুর্দান্ত এক গোলে ট্রফি গেছে নীলফামারীতে।

এর আগে তিনবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ছমির উদ্দিন স্কুল। এবার তাদের মুখে শিরোপা জয়ের চওড়া হাসি।

বেনাপোল স্কুল হারলেও ম্যাচে আধিপত্য করেছে। অনেক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। নাইমের লক্ষ্যভেদে শিরোপা স্বপ্ন ভেঙে গেছে তাদের। ৫ ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছে  দশম শ্রেণিতে পড়ুয়া নাইম।

রেফারির শেষ বাঁশি বাজতেই বেনাপোলের ফুটবলাররা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে নীলফামারীর ফুটবলারদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ফাইনালে সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের জিলকত হোসেন। সেরা গোলকিপার নোয়াখালী অরুন চন্দ্র স্কুলের সৌরভ সরকার। আর টুর্নামেন্টসেরা বেনাপোল স্কুলের সাইদুর রহমান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী